Northern Bangladesh, particularly Jatrapur Union of Kurigram, is highly vulnerable to the adverse impacts of climate change. Strengthening the capacity of local communities, conserving the environment, and implementing climate-resilient initiatives are essential for addressing river erosion, floods, droughts, and cold waves while ensuring sustainable development.
To address these challenges, the Kurigram Nature and Peace Club, supported by Good Neighbors Bangladesh, took initiative in mobilizing youth as agents of change and empowering them to take ownership of their environment.
Awareness campaigns on hygiene, sanitation, and environmental conservation, along with tree plantation, sapling distribution, community clean-up drives in schools and markets, and the “One Tree in Exchange for 10 Plastic Bags” campaign, increased public participation in environmental protection. At the same time, public awareness was raised against river pollution and deforestation.
The project has significantly increased public awareness, positive environmental practices, and community participation in environmental conservation. Through tree plantation, clean-up campaigns, and active youth leadership, environmental pollution has been reduced, green coverage has expanded, and the foundation for a cleaner, greener, and more sustainable community has been strengthened.
This initiative has demonstrated that empowering and mobilizing young people can transform environmental challenges into opportunities for community development.
Before joining the Nature and Peace Club, I never realized that my small actions could have such a significant impact on the environment. Now, I regularly plant trees, participate in community clean-up campaigns, and work to keep my community clean and green. I feel proud, confident, and responsible for contributing to protecting our future. – Setu, Nature and Peace Club Member
বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদীভাঙন, বন্যা, খরা ও শৈত্যপ্রবাহ মোকাবিলায় টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু-সহনশীল উদ্যোগ বাস্তবায়ন অপরিহার্য।
এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গুড নেইবারস বাংলাদেশের সহায়তায় কুড়িগ্রাম নেইচার অ্যান্ড পিস ক্লাব যুবসমাজকে পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তোলতে এবং তাদের নিজস্ব পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম করে তোলার উদ্যোগ গ্রহণ করে।
স্বাস্থ্যবিধি, স্যানিটেশন ও পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক প্রচারণা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, বিদ্যালয়, বাজারসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং ১০টি প্লাস্টিকের ব্যাগের বিনিময়ে একটি গাছ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নদী দূষণ ও বন উজাড়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা হয়েছে।
প্রকল্পের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা, ইতিবাচক আচরণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও যুবসমাজের সক্রিয় নেতৃত্বের মাধ্যমে পরিবেশ দূষণ হ্রাস, সবুজায়ন সম্প্রসারণ এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই কমিউনিটি গড়ে তোলার ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।
এই উদ্যোগ প্রমাণ করেছে যে, যুবসমাজকে ক্ষমতায়ন এবং সংগঠিত করা গেলে পরিবেশগত চ্যালেঞ্জকে কমিউনিটি উন্নয়নের সুযোগে রূপান্তর করা সম্ভব।
নেইচার অ্যান্ড পিস ক্লাব সদস্য বর্ষা তার অভিজ্ঞতা শেয়ার করেন,
“নেইচার অ্যান্ড পিস ক্লাবে যোগদানের আগে আমি কখনো ভাবিনি যে আমার ছোট ছোট কাজও পরিবেশের ওপর কত বড় প্রভাব ফেলতে পারে। এখন আমি নিয়মিত বৃক্ষরোপণ করি, পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিই এবং আমার কমিউনিটিতে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে কাজ করি। আমাদের ভবিষ্যৎ রক্ষায় অবদান রাখতে পেরে আমি নিজেকে গর্বিত, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল মনে করি।”
30 years Anniversary

Join us in celebrating three decades of transforming lives through
child-centered community development.
This will close in 10 seconds